আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ মে, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি মিথুন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৫। গুরুত্বপূর্ণ দিন সোম ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। বৃষ (২১ এপ্রিল—২১ মে): শিল্প-সংস্থাপনের জন্য ব্যাংক ঋণ প্রাপ্তির বিষয়ে অগ্রগতি হবে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ। মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। রোমান্স ও বিনোদন শুভ। কর্কট (২২ জুন—২২ জুলাই): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। যেকোনো চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হবেন। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। আর্থিক লেনদেন শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বিদেশযাত্রার ক্ষেত্রে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্য অর্জনের সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। শরীরের প্রতি যত্নবান হোন। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। দূরের যাত্রা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): শিক্ষার্থীদের কারও কারও পরীক্ষাসংক্রান্ত দুশ্চিন্তার অবসান হবে। ব্যবসায়িক লেনদেনে লাভবান হবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।