আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ মে, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। বৃষ (২১ এপ্রিল—২১ মে): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। ব্যবসায়িক লেনদেনে লাভবান হবেন। শিল্পকলায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।মিথুন (২২ মে—২১ জুন): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে হতে পারে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। কর্কট (২২ জুন—২২ জুলাই): শিক্ষা কিংবা গবেষণার জন্য স্বীকৃতি পেতে পারেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে প্রশংসিত হবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ফটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। রাজনৈতিক তৎপরতা থেকে দূরে থাকুন। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। সৃজনশীল পেশায় উপার্জন বৃদ্ধি পাবে। জনসংযোগ ও তথ্য সংগ্রহের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কারও প্রেমের প্রস্তাবে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। বিপরীত লিঙ্গের কেউ আপনার নামে কুৎসা রটনা করতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেস্বর): চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। বৈষয়িক কাজে সফল হতে পারেন। পরিবারের কোনো সদস্য আপনার বিপক্ষে অবস্থান নিতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। মানসিক অস্থিরতা দূর হবে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পাবেন। আর্থিক লেনদেন শুভ। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে সহজ শর্তে ব্যবসায়ের প্রস্তাব পেতে পারেন। শিক্ষা কিংবা গবেষণার জন্য স্বীকৃতি পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। তুচ্ছ বিষয় নিয়ে প্রিয়জনের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। আর্থিক লেকদেনে লাভবান হবেন। লেখালেখির জন্য সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে।