আপনার রাশিফল
৩১ মে, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। ব্যবসায়ে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। বৃষ (২১ এপ্রিল—২১ মে): শিক্ষার্থীদের কারও কারও ভর্তিসংক্রান্ত জটিলতার অবসান হবে। আজ ব্যবসায়ে ব্যয় বৃদ্ধি পেলেও ভবিষ্যতের জন্য তা সুফল বয়ে আনবে। আর্থিক লেনদেন শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মিথুন (২২ মে—২১ জুন): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। আর্থিক লেনদেন শুভ। কর্কট (২২ জুন—২২ জুলাই): চাকরিতে কারও কারও অনাকাঙ্ক্ষিত বদলির আদেশ বাতিল হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যবস্ততা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সফল হতে পারে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। অসৎ সঙ্গীর কারণে অর্থনাশের আশঙ্কা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পেতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পাবেন। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে অন্যের সহযোগিতা পাবেন। আজ আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেনে প্রতারণার ঘটনা ঘটতে পারে। দূরের যাত্রা শুভ। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। বেকারদের জন্য আজ সুখবর আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। আর্থিক লেনদেন শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): পাওনা আদায়ের জন্য দিনটি বিশেষ শুভ। বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। নতুন প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।