আপনার রাশিফল
১ জুন, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে আপনার পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে। নতুন কাজে হাত দিয়ে সাফল্য অর্জনের সম্ভাবনা আছে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্য অর্জিত হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। বৃষ (২১ এপ্রিল—২১ মে): দিনের শুরুতেই প্রিয়জনের ব্যাপারে কোনো সুখবর পেতে পারেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পরিবারের মুরব্বি কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।মিথুন (২২ মে—২১ জুন): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সাফল্যের মুখ দেখবে। সৃজনশীল পেশায় উপার্জন বৃদ্ধি পাবে। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।কর্কট (২২ জুন—২২ জুলাই): সৃজনশীল কাজে প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। আজ আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়িক কর্মকাণ্ডে অভিজ্ঞ কারও পরামর্শ গ্রহণ করে উপকৃত হবেন। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। আজ সার্বিকভাবে আপনার আয় বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। যৌত কাজে মতবিরোধ দেখা দিতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটতে পারে। আর্থিক লেনদেনে লাভবান হবেন। দূরের যাত্রা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): চাকরির ক্ষেত্রে প্রভাবশালী কারও সুপারিশ ফলপ্রসূ হতে পারে। ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হবেন। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্য অর্জিত হবে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা থেকে দূরে থাকুন। দূরের যাত্রা শুভ। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কর্মস্থলে কারও মন রক্ষা করতে গিয়ে গুরুত্বপূর্ণ কাজে বিঘ্ন ঘটতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।