আপনার রাশিফল
৫ জুন, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫। গুরুত্বপূর্ণ দিন বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে আজ আপনার কর্মদক্ষতার যথাযথ মূল্যায়ন হবে। ব্যবসায়িক জটিলতার অবসান হবে। সৃজনশীল পেশায় সুনাম অর্জিত হবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): কারও প্ররোচনায় কর্মস্থলে কোনো ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। আর্থিক লেনদেন শুভ।মিথুন (২২ মে—২১ জুন): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। ফটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা আছে।কর্কট (২২ জুন—২২ জুলাই): বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হবে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পারিবারিক সমস্যার নিষ্পত্তি হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পাবেন। ব্যবসায়ে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। আর্থিক লেনদেনে লাভবান হবেন।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হবেন। সৃজনশীল কাজে প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। প্রেমের ব্যাপারে গোপনীয়তা বজায় রাখুন। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। ব্যবসায়িক লেনদেনে লাভবান হবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পাবে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): কাজের প্রয়োজনে আজ আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে। ব্যবসায়িক লেনদেনে লাভবান হবেন। পাওনা আদায়ে তৎপর হোন। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রতিবেশীর সঙ্গে মতবিরোধের অবসান হবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।