আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ জুন, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। পাওনা আদায়ে তৎপর হোন। ব্যবসায়িক লেনদেন শুভ। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। দূরের যাত্রা শুভ। বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। মিথুন (২২ মে—২১ জুন): কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। আর্থিক লেনদেনে লাভবান হবেন। কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। পরিবারের কোনো সদস্য আপনার বিপক্ষে অবস্থান নিতে পারে। সহকর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): দিনের শুরুতেই প্রবাসী আত্মীয়ের ব্যাপারে কোনো সুখবর পেতে পারেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পাবেন। ব্যবসায়ে মন্দাভাব দূর হবে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হবে। দূরের যাত্রা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। আর্থিক বিষয়ে কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। রাজনৈতিক তৎপরতা শুভ। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়িক লেনদেনে লাভবান হবেন। জনসংযোগ ও তথ্যসংগ্রহের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে।