আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ জুন, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কোনো সদস্যের কারণে যৌথ পরিবারে ভাঙন দেখা দিতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। বৃষ (২১ এপ্রিল—২১ মে): বন্ধুবান্ধবের সঙ্গে বিরোধের অবসান হবে। ব্যবসায়ে সাফল্য অর্জনের জন্য দিনটি বিশেষ শুভ। পাওনা আদায়ে তত্পর হোন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। মিথুন (২২ মে—২১ জুন): শিক্ষার্থীদের কেউ কেউ বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হবেন। ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। পরিবারের মুরব্বি কারও রোগমুক্তি ঘটতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। আর্থিক লেনদেন শুভ। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনাকে ভুল বুঝতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক কিছু ঘটতে পারে। লেখালেখির জন্য সম্মাননা পেতে পারেন। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): পরিবারের কোনো সদস্য আপনার বিপক্ষে অবস্থান নিতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। চাকরিতে আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। রাজনীতিতে দলের নেতা-কর্মীর কাছে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের সঙ্গে নতুন করে সুসম্পর্ক গড়ে উঠতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হবে। আর্থিক লেনদেন শুভ।