আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ জুন, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোম ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হবেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। বৈদেশিক যোগাযোগ শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। রোমান্স ও বিনোদন শুভ।মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায় অংশীদারের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। যৌথ বিনিয়োগ শুভ। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। নতুন চাকরিতে যোগদান করে কেউ কেউ আশাহত হতে পারেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হবে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। ব্যবসায়িক লেনদেনে লাভবান হবেন। কোনো সদস্যের আচরণে যৌথ পরিবারে ভাঙনের সুর বেজে উঠতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পাবেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ পারিবারিক কারণে বাধাগ্রস্ত হতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): শিক্ষার্থীদের কারও কারও শিক্ষাসফরের সম্ভাবনা আছে। ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমের ব্যাপারে ইতিবাচক কিছু ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।