আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ জুন, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৫। গুরুত্বপূর্ণ দিন সোম ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): তথ্যবিভ্রাটের কারণে কর্মস্থলে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): শিল্প-সংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যাংকঋণ পাওয়ার বিষয়ে অগ্রগতি হবে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মিথুন (২২ মে—২১ জুন): কর্মস্থলে আপনার সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে। বৈষয়িক কাজে অগ্রগতি হবে। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন—২২ জুলাই): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে সহজ শর্তে ব্যবসায়ের প্রস্তাব পেতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন হতে পারে। বিপরীত লিঙ্গের কেউ আপনার নামে কুৎসা রটনা করতে পারে। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরির খোঁজ পাবেন। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। লেখালেখির জন্য পুরস্কৃত হতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।৫৪বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে অন্যের পরামর্শ গ্রহণ করে উপকৃত হবেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। লেখালেখির জন্য সম্মাননা পেতে পারেন। প্রাক্তন প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।