আপনার রাশিফল
২১ জুন, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের করও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। প্রাক্তন প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে।কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়ে গোপনীয়তা বজায় রাখুন। বেকারদে কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হবে। আর্থিক লেনদেন শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। নতুন চাকরিতে কেউ কেউ প্রশিক্ষণের সুযোগ পাবেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্য অর্জিত হবে। নতুন ব্যবসায়ে বিনিয়োগের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন হতে পারে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। ঝুঁকিপূর্ণ ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিল্প-সংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের কাজে ব্যাংকঋণ প্রাপ্তির বিষয়ে অগ্রগতি হবে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): চাকরিতে কেউ কেউ প্রশিক্ষণের সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।