আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ জুন, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৯। গুরুত্বপূর্ণ দিন সোম ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): চাকরির জন্য প্রভাবশালী কারও সুপারিশ ফলপ্রসূ হতে পারে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ পেতে পারেন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়ে মন্দাভাব দূর হবে। ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিতদের কেউ কেউ পুরস্কার পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। কোনো ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। বেকারদের জন্য দিনটি বিশেষ শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। যেকোনো নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। পরিবারের কোনো সদস্য আপনার বিপক্ষে অবস্থান নিতে পারে। পরকীয়ার অপবাদ ঘুচবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। বেকারদের কেউ কেউ আজ চাকরির নিয়োগপত্র হাতে পাবেন। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): বিদেশযাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রায় অচেনা সহযাত্রীর ব্যাপারে সতর্ক থাকুন। রোমান্স ও বিনোদন শুভ।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): কর্মস্থলে আপনার পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।