আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ জুন, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৩। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পরকীয়ার অপবাদ ঘুচবে। যাবতীয় কেনাকাটা শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। শিক্ষার্থীদের কেউ কেউ বিদেশে অধ্যয়নের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। ঘনিষ্ঠ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পরিবারের কোনো সদস্য আপনার বিপক্ষে অবস্থান নিতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): প্রবাসী আত্মীয়ের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে সহজ শর্তে ব্যবসায়ের প্রস্তাব পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। ব্যবসায়িক প্রতিপক্ষ আপনার সঙ্গে আপস করতে বাধ্য হবে। বেকারদের জন্য দিনটি বিশেষ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): বিদেশযাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। ফটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যবসায়ে মন্দাভাব দূর হবে। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।