আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ জুলাই, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২। গুরুত্বপূর্ণ দিন সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। বৃষ (২১ এপ্রিল—২১ মে): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সাফল্যের মুখ দেখবে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। কর্মস্থলে আপনার পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সর্তক থাকুন।মিথুন (২২ মে—২১ জুন): দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্য অর্জনের সম্ভাবনা আছে। ব্যবসায়ে মূলধনের অভাব দূর হবে। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায়ে তৎপর হোন। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। দূরের যাত্রা শুভ। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। দূরে কোথাও ভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভকন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): দিনের শুরুতেই প্রবাসী আত্মীয়ের ব্যাপারে কোনো সুখবর পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): চাকরিতে বিরাজমান সমস্যার সমাধান হতে পারে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটতে পারে। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। বৈদেশিক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। যাবতীয় কেনাকাটা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সাফল্যের মুখ দেখবে। শিক্ষার্থীদের কেউ কেউ শিক্ষা-সফরের সুযোগ পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): শিল্প-সংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যাংক ঋণ প্রাপ্তির বিষয়ে অগ্রগতি হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।