আপনার রাশিফল
৪ জুলাই, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৪। গুরুত্বপূর্ণ দিন রবি ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে আপনার পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে। যৌথ বিনিয়োগে লাভবান হবেন। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মিথুন (২২ মে—২১ জুন): বৈদেশিক যোগাযোগ শুভ। তথ্য বিভ্রাটের কারণে কর্মস্থলে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। চাকরিতে কারও কারও বদলির আদেশ বাতিল হতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।কর্কট (২২ জুন—২২ জুলাই): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের সঙ্গে নতুন করে যোগাযোগ ঘটতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): চাকরিতে কেউ কেউ প্রশিক্ষণের সুযোগ পাবেন। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। যেকোনো নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): বেকারদের কেউ কেউ আজ চাকরির নিয়োগপত্র হাতে পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলুন। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। আর্থিক লেনদেন শুভ। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হবে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। কর্মস্থলে সহকর্মীদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্যের সম্ভাবনা আছে। আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। রাজনীতিতে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পেতে পারে।