আপনার রাশিফল
৯ জুলাই, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৯। গুরুত্বপূর্ণ দিন সোম ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাসমেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে অন্যের কাজে হস্তক্ষেপ করা উচিত হবে না। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সফল হতে পারেন। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কোনো গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্য অর্জিত হতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।মিথুন (২২ মে—২১ জুন): পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে জটিলতা দেখা দিতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।কর্কট (২২ জুন—২২ জুলাই): চাকরিতে প্রভাবশালী কারও সুপারিশ ফলপ্রসূ হতে পারে। ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হবেন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগাতে পারে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): দিনের শুরুতেই ঘনিষ্ঠ কারও কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন। জনসংযোগ ও তথ্যসংগ্রহের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। ব্যবসায়ে মন্দাভাব দূর হবে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে প্রতিপক্ষের অসাধু তৎপরতা ব্যর্থ হবে। কর্মস্থলে আপনার বিচক্ষণতার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হবে। বিদেশযাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য প্রশংসিত হবেন। ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হবেন। পাওনা আদায়ে তৎপর হোন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়িক জটিলতার অবসান হবে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। কারও প্রেমের প্রস্তাবে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): চাকরিতে কারও সুপারিশ ফলপ্রসূ হতে পারে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। আর্থিক লেনদেন শুভ।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিক্ষা কিংবা গবেষণার জন্য স্বীকৃতি পেতে পারেন। ফটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগাতে কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যে অর্জিত হবে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। আর্থিক লেনদেনে লাভবান হবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।