আপনার রাশিফল
১১ জুলাই, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২। গুরুত্বপূর্ণ দিন সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): বেকারদের কারও কারও বিদেশযাত্রার উদ্যোগ সফল হতে পারে। ব্যবসায়ে গোপনীয়তা বজায় রাখুন। কারও কারও আচরণে যৌথ পরিবারে ভাঙনের সুর বেজে উঠতে পারে। আর্থিক লেনদেন শুভ। বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। মিথুন (২২ মে—২১ জুন): চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। আর্থিক লেনদেনে প্রতারণার ঘটনা ঘটতে পারে।কর্কট (২২ জুন—২২ জুলাই): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। ব্যবসায়ে গোপনীয়তা বজায় রাখুন। পরকীয়ার অপবাদ ঘুচবে। রোমান্স ও বিনোদন শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়ে প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পেতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। পরিবারের কোনো সদস্য আপনার বিপক্ষে অবস্থান নিতে পারে। দূরের যাত্রা শুভ। সম্পত্তি নিয়ে বিরোধের নিষ্পত্তি হতে পারে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। পারিবারিক প্রয়োজনে অন্যের সঙ্গে কিছুটা নমনীয় আচরণ করতে হবে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। শিক্ষার্থীদের কারও কারও ভর্তিসংক্রান্ত সমস্যার সমাধান হবে। রাজনৈতিক তৎপরতা থেকে দূরে থাকুন।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিক্ষার্থীদের কারও কারও শিক্ষা সফরের সম্ভাবনা আছে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পাবে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। সহকর্মীর সঙ্গে রোমান্সিত সম্পর্কের সূচনা হতে পারে।