আপনার রাশিফল
১৪ জুলাই, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৫। গুরুত্বপূর্ণ দিন সোম ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে ঘনিষ্ঠ কারও কাছ থেকে বিশেষ সহযোগিতা পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যবসায়ে মন্দাভাব দূর হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হবেন। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। মিথুন (২২ মে—২১ জুন): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমের ব্যাপারে অন্যের পরামর্শ গ্রহণ করে উপকৃত হবেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। শিল্পকলায় অবদানের জন্য পুরস্কৃত হতে পারেন।কর্কট (২২ জুন—২২ জুলাই): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়িক পরিমণ্ডলে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। শিক্ষার্থীদের কারও কারও ভর্তিসংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পাবেন। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। দূরের যাত্রা শুভ। সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে প্রশংসিত হবেন। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। রাজনৈতিক তৎপরতা শুভ। স্বাস্থ্যের প্রতি যত্নবান হোনধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। নতুন ব্যবসায়ে বিনিয়োগের জন্য দিনটি শুভ। পাওনা আদায় করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। সহকর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। বৈদেশিক বাণিজ্যে বকেয়া কমিশনের ব্যাপারে নিষ্পত্তি হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবানহবেন।