আপনার রাশিফল
২০ জুলাই, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২। গুরুত্বপূর্ণ দিন সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। অসৎ সঙ্গীর কারণে অর্থনাশের সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মিথুন (২২ মে—২১ জুন): বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যবসায়িক জটিলতার অবসান হবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। কর্কট (২২ জুন—২২ জুলাই): কৃষিজীবীদের জন্য দিনটি বিশেষ শুভ। ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্য অর্জনের সম্ভাবনা আছে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): কর্মস্থলে অন্যের কাজে হস্তক্ষেপ করা উচিত হবে না। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): বৈদেশিক বাণিজ্যে বকেয়া কমিশনের বিষয়ে নিষ্পত্তি হতে পারে। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কর্মস্থলে অপরিচিত কারও কাছ থেকে সহযোগিতা পাবেন। প্রেমের ব্যাপারে আপনাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। অসৎ সঙ্গীর কারণে অর্থনাশের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য স্বীকৃতি পেতে পারেন। ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত ব্যক্তিদের কেউ কেউ পুরস্কৃত হতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): কৃষিজীবীদের জন্য দিনটি শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): কোনো ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। মানসিক অস্থিরতা দূর হবে। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।