আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ জুলাই, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৩। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।বৃষ (২১ এপ্রিল—২১ মে): নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বৈষয়িক কাজে সফল হতে পারেন। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রাক্তন প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে।কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত ব্যক্তিদের কেউ কেউ পুরস্কৃত হতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পার। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনিট শুভ। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। সহকর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। যৌথ বিনিয়োগ শুভ। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সফল হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রাক্তন প্রেমিক-প্রেমিকার সঙ্গে নতুন করে সম্পর্কের সূচনা হতে পারে। আর্থিক লেনদেন শুভ। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। নতুন বন্ধুর মাধ্যমে উপকৃত হতে পারেন। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। কারও প্রেমের প্রস্তাবে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন।