আপনার রাশিফল
২২ জুলাই, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৪। গুরুত্বপূর্ণ দিন রবি ও সোমবার। এবারে চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। বিপরীত লিঙ্গের কেউ আপনার নামে কুৎসা রটাতে পারে। দূরের যাত্রা শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়ে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মিথুন (২২ মে—২১ জুন): পারিবারিক সমস্যার সমাধানে কোনো মুরব্বির পরামর্শ নিতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক লেনদেনে লাভবান হবেন।কর্কট (২২ জুন—২২ জুলাই): সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পাবেন। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। কর্মস্থলে অন্যের কাজে হস্তক্ষেপ করা উচিত হবে না। বেকারদের জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): চাকরিতে কারও কারও বদলির আদেশ বাতিল হতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের মাধ্যমে লাভবান হবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ভ্রমণ, অ্যাডভেঞ্চার কিংবা শিকারের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।