আপনার রাশিফল
২৩ জুলাই, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। এবারে চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।মিথুন (২২ মে—২১ জুন): কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। ব্যবসায়ে মূলধনের অভাব দূর হবে। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন—২২ জুলাই): সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে জনপ্রিয়তা বৃদ্ধি পেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): বেকারদের কেউ কেউ ছোটখাটো ব্যবসায়ে হাত দিয়ে প্রাথমিকভাবে সফল হবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতারণার ঘটনা ঘটতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতার কারণে গুরুত্বপূর্ণ কাজে বিঘ্ন ঘটতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পাবেন। পাওনা আদায়ে তৎপর হোন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ডে সাফল্যের সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে।