আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ জুলাই, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৭। গুরুত্বপূর্ণ দিন রবি ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়ে মূলধনের অভাব দূর হবে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। কারও প্রেমের প্রস্তাবে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন।কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পেতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বাহ্যিক চাকচিক্যে আকৃষ্ট হয়ে কেনাকাটা করলে ঠকে যাওয়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে কাউকে সহযোগিতা করতে গিয়ে গুরুত্বপূর্ণ কাজে বিঘ্ন ঘটতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যৌতুকের কারণে বিয়ের আলোচনা সাময়িকভাবে স্থগিত হতে পারে। আর্থিক লেনদেন শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আর্থিক বিষয়ে অন্যের ওপর পুরোপুরি নির্ভরশীল হওয়া উচিত হবে না। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। রাজনৈতিক যোগাযোগ শুভ। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে সহজ শর্তে ব্যবসায়ের প্রস্তাব পেতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। সহকর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। ফটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।