আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ জুলাই, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ২। গুরুত্বপূর্ণ দিন রবি ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়ে মূলধনের অভাব দূর হবে। বেকারদের কারও কারও কর্ম সংস্থানের সম্ভাবনা আছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): পারিবারিক সমস্যার সমাধানে কোনো মুরুব্বির পরামর্শ নিতে পারেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দূরে কোথাও ভ্রমণের জন্য দিনটি শুভ।মিথুন (২২ মে—২১ জুন): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন—২২ জুলাই): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। যাবতীয় কেনাকাটা শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। যানবাহন থেকে সতর্ক থাকুন। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আর্থিক লেনদেন শুভ। জমিজমা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): কর্মস্থলে অন্যকে সহযোগিতা করতে গিয়ে নিজের কাজে বিঘ্ন ঘটতে পারে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পরেন। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হতে পারে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। দূরের যাত্রা শুভ। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। মানসিক অস্থিরতা দূর হবে। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। যাবতীয় কেনাকাটা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): দিনের শুরুতে অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্যের সম্ভাবনা আছে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পাবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): বেকারদের কারও কারও প্রত্যাশার চেয়ে ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ।