আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ আগস্ট, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৪। গুরুত্বপূর্ণ দিন রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। নতুন চাকরিতে যোগদান করে কেউ কেউ আশাহত হতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মিথুন (২২ মে—২১ জুন): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আর্থিক বিষয়ে আজ কোনো সুখবর পেতে পারেন। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন—২২ জুলাই): সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। পেশাগত দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। পরিবারের কোনো সদস্য আপনার বিপক্ষে অবস্থান নিতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): শিল্প সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। বৈদেশিক যোগাযোগ শুভ। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমের ব্যাপারে ইতিবাচক কিছু ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। চুরি কিংবা হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): কাজের প্রয়োজনে আজ আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। বিদেশ যাত্রায় নতুন সুযোগ আসতে পারে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। যৌথ কাজে সাফল্যের দেখা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। যেকোনো নতুন কাজে হাত দিতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পাবেন। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।