আপনার রাশিফল
১০ আগস্ট, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১। গুরুত্বপূর্ণ দিন রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): শিক্ষার্থীদের কারও কারও পরীক্ষার ফলাফল সংক্রান্ত দুশ্চিন্তার অবসান হবে। ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। ব্যবসায়ে নতুন পরিকল্পনা বাস্তবায়ন করে লাভবান হতে পারেন। আজ আপনার অর্থ ভাগ্য বিশেষ শুভ।মিথুন (২২ মে—২১ জুন): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। ব্যবসায়িক লেনদেন শুভ। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ।কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকেটা শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্য অর্জনের সম্ভাবনা আছে। পাওনা আদায় হবে। প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। প্রাক্তন প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। বেকারদের জন্য দিনটি শুভ। জমি কিংবা বাড়ি বিক্রির মাধ্যমে লাভবান হবেন। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়ে বকেয়া লেনদেনের বিষয়ে নিষ্পতি হতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। জমিজমা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হবে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): চাকরিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমের ব্যাপারে অন্যের পরামর্শ গ্রহণ করে উপকৃত হবেন। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পাবে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। কারও প্রেমের প্রস্তাবে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পাওনা আদায় হবে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): কর্মস্থলে অপরিচিত কারও সহযোগিতা পেতে পারেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।