আপনার রাশিফল
১৩ আগস্ট, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৪। গুরুত্বপূর্ণ দিন রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজীভাব বিরাজ করবে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। বৃষ (২১ এপ্রিল—২১ মে): কাজের প্রয়োজনে আজ আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে। ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মিথুন (২২ মে—২১ জুন): প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। রাজনৈতিক তত্পরতা শুভ। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সফল হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে।কর্কট (২২ জুন—২২ জুলাই): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। দূরের যাত্রা শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে। আজ আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। প্রাক্তন প্রেমিক-প্রেমিকার সঙ্গে নতুন করে যোগাযোগ ঘটতে পারে। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। মানসিক অস্থিরতা দূর হবে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। আর্থিক লেনদেন শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্য অর্জনের সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। কোনো পুরনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য প্রশংসিত হবেন। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। প্রাক্তন প্রেমিক-প্রেমিকার সঙ্গে নতুন করে সম্পর্কের সূচনা হতে পারে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পাওনা আদায় হবে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। জমিজমা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। কোনো ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): কর্মস্থলে আপনার বিচক্ষণতার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।