আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ আগস্ট, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৭। গুরুত্বপূর্ণ দিন রবি ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সফল হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশযাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য প্রশংসিত হবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। আর্থিক লেনদেনে লাভবান হবেন।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। সৃজনশীল পেশায় উপার্জন বৃদ্ধি পেতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): কর্মস্থলে আপনার পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে। আজ আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমের ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): চাকরিতে কারও কারও ওপর আরোপিত শাস্তি মওকুফের সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। আর্থিক লেনদেন শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।