আপনার রাশিফল
২৩ আগস্ট, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৩। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): নতুন ব্যবসায় হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ের জন্য দিনের শুরুতেই উদ্যোগ নিন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। আর্থিক লেনদেন শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায়ের জন্য প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ঝুঁকিপূর্ণ চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন—২২ জুলাই): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। কাজের প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকদের সম্মতি পাবেন। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): শিক্ষার্থীদের কারও কারও ভর্তিসংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগে সাফল্যের মুখ দেখবে। যৌথ বিনিয়োগ শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক লেনদেন শুভ। নতুন চাকরিতে প্রশিক্ষণের সুযোগ পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। বিদেশযাত্রায় নতুন সুযোগ আসতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। কোনো ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়ে তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। যৌথকাজে সাফল্যের সম্ভাবনা আছে। সহকর্মীর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে মনোমালিন্য ঘটতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগাতে পারে।কম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্য অর্জনের সম্ভাবনা আছে। প্রবাসী কোনো আত্মীয়ের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।