আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ আগস্ট, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে, আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোম ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক পরিমণ্ডলে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। আজ কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে পরিচয় ঘটতে পারে। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। রাজনৈতিক তপরৎরতা শুভ।মিথুন (২২ মে—২১ জুন): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পাবেন। কর্কট (২২ জুন—২২ জুলাই): শিল্প-সংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগতি হবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে অন্যের প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। যাবতীয় কেনাকাটা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বিদেশ যাত্রায় প্রবাসী বন্ধুর সহযোগিতা পাবেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। দূরের যাত্রা শুভ। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সাফল্যের মুখ দেখবে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। নতুন চাকরিতে পদস্থদের মন রক্ষা করা কঠিন হতে পারে। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।