আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ আগস্ট, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে, আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শনিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): বেকারদের কেউ কেউ প্রত্যাশার চাইতেও ভালো চাকরি পাবেন। ব্যবসায়িক জটিলতার অবসান হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা প্রয়োজন পড়তে পারে। পরকীয়ার অপবাদ ঘুচবে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে—২১ জুন): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। কারও প্রেমের প্রস্তাবে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আর্থিক লেনদেন শুভ।কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। পাওনা আদায়ে তত্পর হোন। আজ কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে পরিচয় ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): বিদেশ যাত্রায় নতুন সুযোগ আসতে পারে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে প্রতিপক্ষের একচেটিয়া প্রাধান্য খর্ব হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৈদেশিক বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। পাওনা আদায় করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। বেকারদের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। আর্থিক লেনদেন শুভ।