আপনার রাশিফল
৩০ আগস্ট, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে, আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মিথুন (২২ মে—২১ জুন): বেকারদের কেউ কেউ প্রত্যাশার চাইতেও ভালো চাকরি পাবেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। সৃজনশীল পেশায় উপার্জন বৃদ্ধি পাবে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): শিক্ষার্থীদের কারও কারও ভর্তিসংক্রান্ত জটিলতার নিষ্পত্তি হতে পারে। বেকারদের কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। সহকর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের সঙ্গে নতুন করে সুসম্পর্ক গড়ে উঠতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। দাহ্যপদার্থ ব্যবহারে সতর্ক থাকুন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক জটিলতার অবসান হতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। পরিবারের কোনো সদস্য আপনার বিপক্ষে অবস্থান নিতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। চাকরিতে কারও কারও ওপর আরোপিত শাস্তি মওকুফের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। ঝুঁকিপূর্ণ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়িক পরিমণ্ডলে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।