আপনার রাশিফল
১ সেপ্টেম্বর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার আগে সহকর্মীর মতামত নিন। ব্যবসায়িক লেনদেন শুভ। পাওনা আদায় হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। বৃষ (২১ এপ্রিল—২১ মে): নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। প্রেমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। মিথুন (২২ মে—২১ জুন): সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রাক্তন প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে। কর্কট (২২ জুন—২২ জুলাই): কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করতে পারে। শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। চাকরিতে প্রশিক্ষণের সুযোগ পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। দূরের যাত্রা শুভ। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। সৃজনশীল স্বীকৃতি পাবেন। রাজনীতিতে দলের নেতা-কর্মীর কাছে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বিদেশ যাত্রায় বিরাজমান জটিলতার অবসান হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক লেনদেনে লাভবান হবেন। কর্মস্থলে অধস্তনদের দিয়ে কাজ করিয়ে নেওয়া সহজ হবে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। দূর থেকে পাওয়া কোনো তথ্য আপনার ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সহায়ক হবে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।