আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ সেপ্টেম্বর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। প্রবাসী আত্মীয়ের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসাক্ষেত্রে প্রতিপক্ষের সঙ্গে সমঝোতা হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। জমিজমা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মিথুন (২২ মে—২১ জুন): শিক্ষার্থীদের কারও কারও ভর্তিসংক্রান্ত সমস্যার সমাধান হবে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। আজ কোনো পুরোনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ ঘটতে পারে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন।কর্কট (২২ জুন—২২ জুলাই): দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্য অর্জিত হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রবাসী আত্মীয়ের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হতে পারেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়ে মূলধনের অভাব দূর হবে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। বিপরীত লিঙ্গের কেউ আপনার নামে কুৎসা রটনা করতে পারে। কেনাকাটায় লাভবান হবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। কোনো ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): বেকারদের কেউ কেউ বিদেশ যাত্রার নামে প্রতারণার শিকার হতে পারেন। ব্যবসায়ে মন্দাভাব দূর হবে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। যাবতীয় কেনাকাটা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। সহকর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে।