আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ সেপ্টেম্বর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শুক্রবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলুন। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকদের সম্মতি পাবেন।বৃষ (২১ এপ্রিল—২১ মে): কাজের প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হবে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন।মিথুন (২২ মে—২১ জুন): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। ব্যবসায়ে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।কর্কট (২২ জুন—২২ জুলাই): শিক্ষার্থীদের কারও কারও ভর্তিসংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): কর্মস্থলে আজ কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। আর্থিক লেনদেনে লাভবান হবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়ে প্রতিপক্ষের অসাধু তৎপরতা ব্যর্থ হবে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থক সহায়তা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে সাময়িক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। আর্থিক লেনদেনে লাভবান হবেন।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কর্মস্থলে তথ্য বিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। আজ আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।