আপনার রাশিফল
১৪ সেপ্টেম্বর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫। গুরুত্বপূর্ণ দিন বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়ে মূলধনের অভাব দূর হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। বৃষ (২১ এপ্রিল—২১ মে): কর্মস্থলে জটিল পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হবেন। পাওনা আদায়ের জন্য প্রভাবশালী কারও সুপারিশ ফলপ্রসূ হতে পারে। কারও প্রেমের প্রস্তাবে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন। যাবতীয় কেনাকটা শুভ। মিথুন (২২ মে—২১ জুন): শিক্ষার্থীদের কেউ কেউ সহপাঠির কাছে থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। কর্কট (২২ জুন—২২ জুলাই): দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্য অর্জিত হবে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। রাজনৈতিক তৎপরতা শুভ। আর্থিক লেনদেনে লাভবান হবে। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ নতুন নাটক, টেলিফিল্ম কিংবা চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেতে পারেন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। ব্যবসায়ে প্রতিপক্ষের অসাধু তৎপরতা ব্যর্থ হবে। চাকরিতে পদস্থদের আনুকূল্য পাওয়ার সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। আর্থিক লেনদেন শুভ। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য সম্মাননা পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পাবেন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।