আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ সেপ্টেম্বর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজে প্রিয়জনকে পাশে পাবেন। যৌথ বিনিয়োগে লাভবান হবেন। প্রেমের ব্যাপারে ঘনিষ্ঠ কেউ বাধার সৃষ্টি করতে পারে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।বৃষ (২১ এপ্রিল—২১ মে): বেকারদের কারও কারও জন্য কর্মসংস্থানের সম্ভাবনা আছে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য প্রশংসিত হবেন। যাবতীয় কেনাকাটা শুভ।মিথুন (২২ মে—২১ জুন): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা আছে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কর্কট (২২ জুন—২২ জুলাই): শিক্ষার্থীদের কেউ কেউ প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে প্রশংসিত হবেন। ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। পাওনা আদায়ে তৎপর হোন। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়ে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): অন্যের আশ্বাসে ঝুঁকিপূর্ণ ব্যবসায়ে বিনিয়োগ করা উচিত হবে না। সৃজনশীল পেশায় উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর) : ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): শিক্ষার্থীদের কেউ কেউ সহপাঠীর কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে।