আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ সেপ্টেম্বর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। অসৎ সঙ্গীর কারণে অর্থনাশের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। বৃষ (২১ এপ্রিল—২১ মে): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। জমিজমাসংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। মিথুন (২২ মে—২১ জুন): ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। কর্কট (২২ জুন—২২ জুলাই): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): পেশাজীবীদের কারও কারও মক্কেলের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): চাকরিতে পরিবর্তন আসতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। আর্থিক লেনদেন শুভ। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতা পেতে পারেন। সহকর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। আর্থিক লেনদেন শুভ। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়ে প্রতিপক্ষের একচেটিয়া প্রাধান্য খর্ব হবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পাবে। পেশাগত দ্বন্দ্বের অবসান হতে পারে। দূরের যাত্রা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমের ব্যাপারে অন্যের সহযোগিতা পেতে পারেন। আজ আপনার অর্থাভাগ্য বিশেষ শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।