আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ সেপ্টেম্বর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫। গুরুত্বপূর্ণ দিন বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি বিশেষ শুভ। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পাবেন। প্রিয়জনের মনরক্ষা করা কঠিন হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।মিথুন (২২ মে—২১ জুন): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।কর্কট (২২ জুন—২২ জুলাই): কৃষিজীবীদের জন্য দিনটি শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। বেকারদের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): কাজের প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। রাজনৈতিক তৎপরতা শুভ। স্বাস্থ্যের প্রতি নজর দিন।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। আর্থিক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): কর্মস্থলে আপনার পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে। আজ কারও কাছ থেকে ব্যবসায়ের প্রস্তাব পেতে পারেন। বৈদেশিক যোগাযোগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পাবেন। জমিজমা-সংক্রান্ত পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজে প্রিয়জনকে পাশে পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।