আপনার রাশিফল
২৪ সেপ্টেম্বর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্রবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হতে পারে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি বিশেষ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কর্কট (২২ জুন—২২ জুলাই): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): চাকরির জন্য প্রভাবশালী কারও সুপারিশ ফলপ্রসূ হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পারিবারিক জটিলতার অবসান হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): পেশাগত দক্ষতার কারণে পদস্থদের কাছে গুরুত্ব বৃদ্ধি পাবে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। যৌথ বিনিয়োগে লাভবান হবেন। কারও প্ররোচনায় মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। প্রেমের ব্যাপারে ধৈর্য ধরলে সুফল পাবেন।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে।