আপনার রাশিফল
২৫ সেপ্টেম্বর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৭। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। তথ্য বিভ্রাটের কারণে কর্মস্থলে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে—২১ জুন): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।কর্কট (২২ জুন—২২ জুলাই): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): কাজের প্রয়োজনে আজ আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে। প্রিয়জনের সঙ্গে বিরোধের নিষ্পত্তি হবে। রাজনৈতিক তৎপরতা শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): কারও প্ররোচনায় কর্মস্থলে ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। বেকারদের কেউ কেউ বিদেশযাত্রার প্রচেষ্টায় সফল হবেন। দূরের যাত্রা শুভ। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজে প্রিয়জনকে পাশে পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। চাকরিতে নতুন দায়িত্ব পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): কৃষিজীবীদের জন্য দিনটি শুভ। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ব্যাপারে নতুন ারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রবাসী কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। দূরের যাত্রা শুভ।