আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ সেপ্টেম্বর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও শনিবার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।বৃষ (২১ এপ্রিল—২১ মে): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। ব্যবসায়িক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে—২১ জুন): বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে।কর্কট (২২ জুন—২২ জুলাই): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পাওনা আদায় হবে। পারিবারিক কলহের নিষ্পত্তি হতে পারে। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায় করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। বেকারদের কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হবে। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। নতুন কাজে হাত দিয়ে সাফল্যের দেখা পাবেন। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। প্রবাসী আত্মীয়ের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে যোগাযোগ ঘটতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। পরিবারের কোনো সদস্য আপনার বিপক্ষে অবস্থান নিতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। দূরের যাত্রা শুভ।