আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ অক্টোবর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শুক্রবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। চাকরিতে নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। আর্থিক লেনদেন শুভ। কর্কট (২২ জুন—২২ জুলাই): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকুন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বৈদেশিক যোগাযোগ শুভ। সাবেক প্রেমিক প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। গুরুত্বপূর্ণ কাজে প্রিয়জনকে পাশে পাবেন। কর্মস্থলে সহকর্মীর সঙ্গে মানিয়ে চলুন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): কৃষিজীবীদের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। দূরের যাত্রা শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। যেকোনো নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আর্থিক লেনদেন শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।