আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ অক্টোবর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্রবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): তথ্য বিভ্রাটের কারণে কর্মস্থলে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। প্রিয়জনের সহযোগিতায় কোনো গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জনের সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আপনার কোনো কাজে প্রতিপক্ষ বাধার সৃষ্টি করতে পারে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।মিথুন (২২ মে—২১ জুন): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতা পেতে পারেন। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন—২২ জুলাই): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আর্থিক লেনদেন শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): শিল্পকলায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। চাকরিতে বিরাজমান সমস্যার সমাধান হতে পারে। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে নতুন করে সম্পর্কের সূচনা হতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। যেকোনো নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। সাংবাদিকতা কিংবা সাহিত্যকর্মের জন্য পুরস্কৃত হতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পরিবারের বয়স্ক কারও সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। কারও প্রেমের প্রস্তাবে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। অসৎ সঙ্গীর কারণে অর্থনাশের সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।