আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ অক্টোবর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও শনিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে সহকর্মীর কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।মিথুন (২২ মে—২১ জুন: ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রাক্তন প্রেমিক-প্রেমিকার আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে।কর্কট (২২ জুন—২২ জুলাই): বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজে প্রিয়জনকে পাশে পাবেন। পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। আর্থিক লেনদেন শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ের জন্য অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। দূরের যাত্রা শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেনে প্রতারণার ঘটনা ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক জটিলতার অবসান হবে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। দূরের যাত্রা শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। আর্থিক লেনদেন শুভ।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। আর্থিক লেনদেন শুভ। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিতদের কেউ কেউ পুরস্কৃত হতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।