আপনার রাশিফল
১৫ অক্টোবর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চত্যমতে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্রবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভবনা আছে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।বৃষ (২১ এপ্রিল—২১ মে): কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে—২১ জুন): বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে।কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): চাকরিতে কেউ কেউ প্রশিক্ষণের সুযোগ পাবেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। আর্থিক লেনদেন শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের অন্যায় আবদারও সাময়িবকভাবে মেনে নিতে হতে পারে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায়িক লেনদেন শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। দূরের যাত্রায় অচেনা সহযাত্রীর ব্যাপারে সতর্ক থাকুন। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পাবেন। জমিজমাসংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। রাজনৈতিক তৎপরতা থেকে দূরে থাকুন।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): শিক্ষার্থীদের কেউ কেউ সহপাঠীর কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। যৌতুকের কারণে বিয়ের আলোচনা পিছিয়ে যেতে পারে। দূরের যাত্রা শুভ। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।