আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ অক্টোবর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। কর্মস্থলে আপনার পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): পাওনা আদায়ের জন্য দিনটি শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। যাবতীয় কেনাকাটা শুভ।মিথুন (২২ মে—২১ জুন): প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজে প্রিয়জনকে পাশে পাবেন। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সফল হতে পারে। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়ে প্রতিপক্ষের অসাধু তৎপরতা ব্যর্থ হবে। শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): শিল্পসংস্থাপনের কাজে অগ্রগতি হবে। ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। বিয়ের আলোচনা পিছিয়ে যেতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের সঙ্গে নতুন করে সুসম্পর্ক গড়ে উঠতে পারে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। প্রেমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে।