আপনার রাশিফল
২৩ অক্টোবর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শুক্রবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক প্রয়োজনে অন্যের পরামর্শ গ্রহণ করে উপকৃত হবেন। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।মিথুন (২২ মে—২১ জুন): বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পাবেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে।কর্কট (২২ জুন—২২ জুলাই): শিল্পকলাধর্মী কর্মকাণ্ডের জন্য বিদেশ থেকে সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। যৌতুকের কারণে বিয়ের আলোচনা পিছিয়ে যেতে পারে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে আপনার পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): চাকরিতে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ কাজে হাত দিয়ে সফল হতে পারেন। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক লেনদেন শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ নতুন অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আর্থিক লেনদেন শুভ। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে।