আপনার রাশিফল
২৪ অক্টোবর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও শুক্রবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): চাকরিতে কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। রাজনীতিতে আপনার পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে।মিথুন (২২ মে—২১ জুন): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কর্কট (২২ জুন—২২ জুলাই): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। সামাজিক কর্মকাণ্ডের ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপনাকে মানিয়ে চলতে হবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। আজ কারও কাছ থেকে উপহার পাওয়ার সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়ে মূলধনের অভাব দূর হবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক বিরোধের অবসান হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিতদের কেউ কেউ পুরস্কৃত হতে পারেন। ব্যবসায়ে মন্দাভাব দূর হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): বেকারদের কেউ কেউ বিদেশ যাত্রার সুযোগ পাবেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন।