আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ অক্টোবর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে, আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কর্মস্থলে অন্যের কাজে হস্তক্ষেপ করা উচিত হবে না। ছাত্রছাত্রীদের কারও কারও পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতার নিষ্পত্তি হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কর্কট (২২ জুন—২২ জুলাই): চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা চূড়ান্ত হতে পারে। ব্যবসায়িক লেনদেনে লাভবান হবেন। পরিবারের কোনো সদস্য আপনার বিপক্ষে অবস্থান নিতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। পাওনা আদায়ের জন্য উদ্যোগ নিতে পারেন। নতুন কাজে হাত দিয়ে সফল হওয়ার সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পাবে। পরিবারের কোনো সদস্য আপনার বিপক্ষে অবস্থান নিতে পারে। ব্যবসায়ে মূলধনের অভাব দূর হবে। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। কর্মস্থলে সহকর্মীর গাফিলতির জন্য সাময়িক জটিলতার সৃষ্টি হতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজে প্রিয়জনকে পাশে পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়ে মন্দাভাব দূর হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হবেন। চাকরিতে কেউ কেউ প্রশিক্ষণের সুযোগ পাবেন। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে।