আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১ অক্টোবর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে, আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): আজ কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে পরিচয় ঘটতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। বৃষ (২১ এপ্রিল—২১ মে): কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। মিথুন (২২ মে—২১ জুন): শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কর্কট (২২ জুন—২২ জুলাই): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। ব্যবসায়িক লেনদেন শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। ব্যবসায়িক পরিমণ্ডলে অন্যের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। দূরের যাত্রা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): কর্মস্থলে অন্যের কাজে হস্তক্ষেপ করা সমীচীন হবে না। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সফল হতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): পেশাজীবীদের কারও কারও মক্কেলের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। দূরের যাত্রায় অচেনা সহযাত্রীর ব্যাপারে সতর্ক থাকুন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। রাজনীতিতে দলের নেতা-কর্মীর কাছে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।